প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত একটি ফুটবল টুর্নামেন্টে দুই ইউনিয়নের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন৷
১৮ আগষ্ট রোজ সোমবার বিকেলে উপজেলার পাগলা মাঠে পশ্চিম পাগলা ও জয়কলস ইউনিয়নের মধ্যকার খেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, থানা ও স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাযায়, ম্যাচ চলাকালীন এক পর্যায়ে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানান জয়কলস ইউনিয়নের খেলোয়াড়রা। এ নিয়ে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে। পরে প্রশাসনের আশ্বাসে ম্যাচ আবারও শুরু হয়। কিন্তু মাঠে খেলোয়াড়দের বাকবিতণ্ডা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নিলে মাঠের উত্তেজনা গড়ায় দর্শকদের মধ্যে। মুহূর্তেই দুই ইউনিয়নের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় অন্তত ২৬ জন আহত হন। আহতদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে৷ পড়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে সুনামগঞ্জ সদর ও ১ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়৷ এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশংকা রয়েছে।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৬ জনকে শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তমধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ও ১ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মুঠোফোনে কথা হলে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আকরাম আলী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest