প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ
নানা কর্মসূচীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
সারাদেশের ন্যায় ১৬ ই আগষ্ট সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধমীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব উপলক্ষে সকাল আটটায় উপজেলা সদরস্থ জগন্নাথ জিউর আখড়া কেন্দ্রীয় মন্দিরে উৎসব পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে শিশু কিশোরদের মধ্যে গীতার শ্লোক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১ টায় বনাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।
কমিউনিটি নেতা প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ,জন্মাষ্টমী উদযাপন পরিষদ আহ্বায়ক হীরা মোহন দেব শুভেচ্ছা বক্তব্য দেন। এসময় জগন্নাথপুর থানার পক্ষে উপ পরিদর্শক দ্বিপঙ্কর দেবনাথ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর খোকন,সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু, কমিউনিটি নেতা পিষুষ রায় কালা, বিশিষ্ট সমাজসেবক ডাক্তার দিব্য রঞ্জন দে, অবসরপ্রাপ্ত শিক্ষক বিনয় সরকার, প্রধান শিক্ষক রূপক কান্তি দে,শিক্ষক অনন্ত পাল,কমিউনিটি নেতা মুকুল ভট্টাচার্য্য, শশী কান্ত গোপ, আশুতোষ দাশ, লিকন দাস,সুরাই দাস, প্রদীপ সূত্রধর,প্রজেশ গোপ,জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র,প্রদীপ কুমার দে,উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিভাস দে, সদস্য সাংবাদিক অমিত দেব,
জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য সচিব দেবাশীষ তালুকদার,পৌর পূজা উদযাপন পরিষদ সদস্য সচিব দ্বিপক কুমার দেব, সদস্য অরূপ সরকার,সাংবাদিক শেখর আচার্য, উপজেলা পূজা উদযাপন পরিষদ সদস্য নিকিল পাল,বকুল গোপ,রঞ্জু দাশ,খাশিলা মাতৃবন্দনা যুব সংঘের সভাপতি সনজিত কুমার দেব, পৌর পূজা উদযাপন পরিষদ সদস্য রজত গোপ,সৎসঙ্গের সাবেক সাধারণ সম্পাদক অজয় কুমার গোপ,বৈষ্ণব রায় ধাম সংরক্ষণ পরিষদের কোষাধ্যক্ষ কালি রঞ্জন দেবনাথ,কাঞ্চনশিখা একাডেমির প্রতিষ্ঠাতা কুশল রায়,তরুণ সমাজকর্মী পিয়াল দে,দ্বীপ রায়,সুবীর দাস,মহিলা গীতা সংঘের নেত্রী গীতা চক্রবর্তী, সাথী তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।শোভাযাত্রাটি কেন্দ্রীয় মন্দির থেকে শ্রীশ্রী বাসুদেব জিউর মন্দির হয়ে শ্রীশ্রী কালীবাড়ী মন্দির প্রদক্ষিন করে কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest