জগন্নাথপুরে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী সহ ২ জন গ্রেপ্তার

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৫

জগন্নাথপুরে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী সহ ২ জন গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী ইমন(১৮) ও গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী আনছার (২৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞার দিক নির্দেশনায় অত্র থানার এসআই অপূর্ব কুমার সাহার নেতৃত্বে  এসআই রফিকুল ইসলাম সহ একদল পুলিশ ১৫ ই আগষ্ট দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত আউদত গ্রাম নিবাসী ইব্রাহিম খান এর ছেলে জগন্নাথপুর থানার এফআইআর নং-০৬, তারিখ-১৬/০৮/২০২৫, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ১০/৩০ মামলার এজাহারনামীয় আসামী মোঃ আলী আজগর খাঁন ইমন (১৮) ও জগন্নাথপুর উপজেলার আলীপুর গ্রাম নিবাসী মৃত আফরোজ আলীর ছেলে জিআর ১০/২১ (জগ:) মামলায় আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ আনছার আলী (২৮) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১৬ ই আগষ্ট সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া।

এ সংক্রান্ত আরও সংবাদ