জগন্নাথপুরে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫

জগন্নাথপুরে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী গ্রেপ্তার

 

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী ফারুক (৪৩)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা’র দিক নির্দেশনায় অত্র থানার এসআই রিফাত সিকদার এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার সহ একদল পুলিশ ১২ আগষ্ট দিবাগত রাতে বিশেষ থানা অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার দক্ষিণ পাইলগাঁও গ্রাম নিবাসী মৃত এলিমুল্লা’র ছেলে জগন্নাথপুর থানার মামলা নং-০৪,তারিখ-১৩/০৮/২০২৫ ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ৭/৩০ ধারার এজাহরানামীয় আসামী মোঃ ফারুক মিয়া(৪৩) কে স্থানীয় আলীগঞ্জ বাজার হইতে গ্রেপ্তার করেছেন। উপরোক্ত গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১৩ ই আগষ্ট সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা।

এ সংক্রান্ত আরও সংবাদ