প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিক্স এবং চকলেট জব্দ করেছে বিজিবি।
সোমবার (৩০ জুন) ভোরের দিকে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।আজ দুপুরে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজিবি সূত্রে জানা গেছে, আজ ৩০ জুন রোজ সোমবার ভোরের দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন অবস্থায় তারা ৪২৮৬ পিস ভারতীয় শাড়ি, ১৩ পিস লেহেঙ্গা, ৪৯৯২ পিস কসমেটিক্স সামগ্রী ও ২০ হাজার ১২০ পিস চকলেট জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা।
অভিযানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. রফিকুল ইসলামসহ পুলিশ ও বিজিবি সদস্যরা।
লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে বিজিবি আগের চেয়ে অনেক বেশি তৎপর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্সের অভিযান চালিয়ে পরিত্যক্ত গুদাম থেকে ভারতীয় শাড়ির চালান জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৫ কোটি টাকা। গত এক মাসে বিজিবি সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করতে সক্ষম হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest