জগন্নাথপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সহ ২ জন গ্রেপ্তার

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৫

জগন্নাথপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সহ ২ জন গ্রেপ্তার
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা জাফর ইকবাল (২৬) ও গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামী জাহের(৩৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা ও আদালত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞার দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেন এর নেতৃত্বে এসআই মোঃ লুৎফর রহমান, এসআই নুর উদ্দিন আহমেদ ও এসআই শাহ আলম সহ একদল পুলিশ ২৬শে জুন দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার বালিকান্দী গ্রাম নিবাসী আব্দুল কুদ্দুস এর ছেলে সরকারি ভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথপুর উপজেলা শাখার সক্রিয় সদস্য  জগন্নাথপুর থানার মামলা নং- ১৭, তারিখ- ২৯/১০/২০২৪খ্রিঃ, ধারা- 15(3)/25D The Special Powers Act, 1974 এর  সন্ধিগ্ধ আসামী ইকবাল হোসেন ওরফে জাফর ইকবাল  (২৬) কে তার নিজ বাড়ী হইতে ও একই উপজেলার দীঘলবাক নোয়াগাঁও গ্রাম নিবাসী আব্দুল্লাহ মিয়ার ছেলে ননজিআর-১০৭/২৫ (জগঃ) মামলার আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মোঃ জাহের (৩৫) কে নিজ বসত বাড়ী হতে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৭শে জুন রোজ শুক্রবার বিকালে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক আসামীদ্বয়কে জেল হাজতে প্রেরন করেছেন।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা।

এ সংক্রান্ত আরও সংবাদ