জগন্নাথপুরে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন ২৪ জন শিক্ষার্থী অনুপস্থিত

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৫

জগন্নাথপুরে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন ২৪ জন শিক্ষার্থী অনুপস্থিত

স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে ২৪ জন শিক্ষার্থী অনুপস্থিত।
 সারাদেশের ন্যায় ২৬ জুন সুনামগঞ্জের জগন্নাথপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষার প্রথম দিনে ২৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।সুত্রে জানাযায়, এবার জগন্নাথপুর উপজেলার ১০টি কলেজ থেকে ২টি কেন্দ্র ও ২টি ভেন্যুতে ১৩৯৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তমধ্যে ছাত্র সংখ্যা ৪২৯ ও ছাত্রী ৯৬৭ জন। অনুপস্থিত ছিল ১৬ জন। তমধ্যে ১৫জনই ছাত্রী। অপর দিকে ৭টি মাদরাসা প্রতিষ্ঠান থেকে একটি পরীক্ষা কেন্দ্রী মোট ২৩৯ জন শিক্ষার্থী অংশ নেয়। তমধ্যে ছাত্র ১২৩ ও ছাত্রী ১১৬ জন। অনুপস্থিত ৮ জন। ছাত্র ২ জন এবং ছাত্রী ৮জন।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একামেডিক সুপারভাইজার অরূপ রায় এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, শান্তিপূর্ন পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে মোট শিক্ষার্থী অনুপস্থিত ছিল ২৪ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ