প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর সদর এলাকায় টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা পাঁচ পর্যটককে ৫দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৫জুন) রাতে মধ্যনগর ব্রীজ সংলগ্ন এলাকায় গাঁজা সেবন করার ৫ পর্যটককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড করা হয়।
বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্তরা হলো-শেরপুরে নালিতাবাড়ী উপজেলার তাহসিন আহমেদ, ময়মনসিংহের চড়পাড়া এলাকার ইশাক হোসেন শান্ত, বাউন্ডারী রোডে এলাকার আনাফ রাজিন, স্টেডিয়াম রোড এলাকার নাসির হোসাইন ও সাকিনপাড়া এলাকার আহমেদ মাহফুজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বলরায় এ তথ্য নিশ্চিত করে জানান, টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা ৫ পর্যটককে ৫দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে,তিনি আরে জানান, পর্যটন এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমান আদালতের এঅভিযান অব্যাহত থাকবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest