প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ময়নুল(২৮), এজাহার নামীয় আসামী ইমন(২৮) ও টিপু মিয়া(৫২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনজার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞাঁর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই শাহ আলম এসআই মোঃ লুৎফুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ ২৪শে জুন পৃথক অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর (শাহপুর) গ্রামের আব্দুস সামাদের ছেলে জিআর-১৫৯/২১ এর (ছাতক) মামলায় আদালত কর্তৃক দুই বছরের সশ্রম সাজাপ্রাপ্ত এবং ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত পলাতক আসামী মোঃ ময়নুল হক (২৮), জগন্নাথপুর- ওসমানীনগরের উত্তর কালনীরচর গ্রামের আকাইদের ছেলে জগন্নাথপুর থানার মামলা নং-০১, তারিখ -০৩/০৬/২০২৫ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১ /৪৪৭/৪৪৮/৩২৩/ ৩২৪/ ৩২৫/৩২৬/৩০৭/ ৩০২/৩৮০/৪২৭/১১৪/৩৪ পেনালকোড -১৮৬০ এর এজাহারনামীয় আসামী ইমন (২৮) ও জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত আব্দুর রহিম তালুকদার এর ছেলে জগন্নাথপুর থানার মামলা নং-১৬, তারিখ- ২৪/০৬/২০২৫ খ্রিঃ, ধারা-আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ সালের ৪/৫ ধারার মামলায় এজাহারনামীয় আসামী টিপু মিয়া (৫২) কে গ্রেফতার করা করেন। গ্রেপ্তারকৃত আসামিদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৫ শে জুন বুধবার পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest