প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে সড়কে বালু-পাথর রেখে জনদুর্ভোগ সৃষ্টির করায় ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন অপরাধে ৫ দোকানিকে জরিমানা করা হয়েছে। ৬ই মার্চ রোজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টে ও রসুলগঞ্জ বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঁঞা সা-আধ এর নেতৃত্বে থানা পুলিশ এর উপস্থিতিে ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা করে এসব জরিমানা করা হয়েছে।
অভিযানকালে জগন্নাথপুর-রসুলগঞ্জ সড়কের হাসপাতাল পয়েন্ট এলাকায় সড়কে বালু-পাথর রাখায় দুই ব্যক্তিকে ৪ হাজার টাকা এবং রসুলগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন অপরাধে ৫ দোকানিকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ গণমাধ্যমকে বলেন, বাজার নিয়ন্ত্রণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest