প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসার হিফজ শাখা ও দারুল কেরাত এর ছবক উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শ্রীধরপাশা গ্রামে অবস্থিত উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসার হিফজ শাখা ও দারুল কেরাত এর ছবক উদ্বোধন উপলক্ষে ৪ঠা মার্চ রোজ মঙ্গলবার বেলা ২ঘটিকার সময় অত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এর হলরুমে শ্রীধরপাশা গ্রামের বিশিষ্ট মুরব্বী মোঃ আফরোজ আলম কোরেশীর সভাপতিত্বে ও মাওলানা মোঃ হুসাইন আহমদ এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাওলানা মোঃ আখতারুজ্জামান, মাওলানা মোঃ আব্দুল খালিক, উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্টাতা সদস্য জাকুয়ান আলম কোরেশী ও ক্বারী মোঃ জিতু মিয়া প্রমূখ।
হাফিজ মোঃ মুজাহিদ আহমেদ এর কোরান তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত হুসেন অমৃত, সাধারন সম্পাদক মাসুম আলম কোরেশী, সহ-সভাপতি জুনেদ আহমদ, সদস্য সালাউদ্দিন আহমদ,সালমান আলম,লাফু মিয়া ও মতিন মিয়া সহ শিক্ষক – শিক্ষার্থী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest