জগন্নাথপুরে ২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩

জগন্নাথপুরে ২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে নেশা জাতীয় ২২ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী কাওছার(৩২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই অলক দাস এর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের জালালপুর গ্রাম নিবাসী আরব আলীর ছেলে মাদক ব্যবসায়ী কাওছার আলম(৩২)কে নেশা জাতীয় ২২ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত কাওছার আলম (৩২) কে ১৭ ই সেপ্টেম্বর রোজ রবিবার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ