প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে এজাহারনামীয় আসামামী আব্দুল হাই(৫৫) ও পারভেজ (৩২) নামক দুই আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই সাব্বির আহসান এর নেতৃত্বে একদল পুলিশ ১৫ ই সেপ্টেম্বর রোজ শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর এলাকার ছিলিমপুর গ্রাম নিবাসী মৃত মোঃ আব্দুল হাসিম এর ছেলে এজাহারনামীয় পলাতক আসামী মোঃ আব্দুল হাই(৫৫) ও মোঃ পারভেজ মিয়া(৩২)কে গ্রেপ্তার করেন। আসামীদ্বয় পুলিশ এর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে পালিয়েছিল। তাদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১৬ ই সেপ্টেম্বর রোজ শনিবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest