অধ্যক্ষ মাওলানা ড. মঈনুল ইসলাম পারভেজ এর মুক্তির দাবীতে জগন্নাথপুরে মানববন্ধন

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৩

অধ্যক্ষ মাওলানা ড. মঈনুল ইসলাম পারভেজ এর মুক্তির দাবীতে জগন্নাথপুরে মানববন্ধন

হুমায়ূন কবীর ফরীদি ##

হলিয়ারপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড. মঈনুল ইসলাম পারভেজ এর নিঃশর্ত মুক্তির দাবীতে জগন্নাথপুরের সর্বস্তরের সচেতন নাগরিক বৃন্দের ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রাম নিবাসী কারাবন্দী বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যক্ষ মাওলানা ড. মঈনুল ইসলাম পারভেজ এর নিঃশর্ত মুক্তির দাবীতে ১৪ ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর ১ঘটিকার সময় জগন্নাথপুর পৌর পয়েন্টে জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের সচেতন নাগরিক বৃন্দের ব্যানারে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা মুফতি গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে ও মাওলানা নিজাম উদ্দিন জালালী ও মোঃ শহীদুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, আজমল হোসেন জামী, অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, মাওলানা আবু আইয়ুব আনছারী, মাওলানা মহিউদ্দিন মিসবাহ, মাওলানা নূর আহমদ, মোঃ জাহির উদ্দিন, জগন্নাথপুর পৌর সভার কাউন্সিলর কামাল হোসেন, সাবেক কাউন্সিল তাজিবুর রহমান, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, ছালিক আহমদ পীর, মাওলানা কবির মিয়া,ছাইফুর রহমান, জিল্লুর রহমান,তাহা আহমদ, শফিকুর রহমান ও মাহমুদুল হাসান।
এময় উপস্থিত ছিলেন, মাওলানা নূরুল হক, মাওলানা তাজুল ইসলাম, অধ্যক্ষ সাইফুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা ইব্রাহীম খলীল, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা কাজী জালাল উদ্দীন, মাওলানা নূরুল ইসলাম খান শিহাব, হাফিজ ইলিয়া উদ্দিন, হাফিজ নূরুজ্জামান, মোঃ শাহ আলম, মোঃ সাইদুল ইসলাম, মোঃ আব্দুল ওয়াহিদ, মোঃ আব্দুল কদ্দুস মুন্না, মোঃ ইমরান খান, মোঃ সেজু কোরেশি, মাহিন আহমদ, হাবিবুর রহমান, ইমরান আহমদ জিলানী, শামীম আহমদ, জাকারিয়া, আবু সাঈদ মোহাম্মদ ইয়াহিয়া ও জাহিদ হাসান প্রমূখ সহ বিভিন্ন শ্রেনী পেশার তিন শতাধিক মানুষ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, হবিবপুর তথা জগন্নাথপুর এর কৃতি সন্তান অধ্যক্ষ মাওলানা ড. মঈনুল ইসলাম পারভেজ। তিনি সাজানো মিথ্যা মামলায় কারাবন্দী আছেন। তাঁর নিঃশর্ত মুক্তি দাবী করছি। এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মিথ্যা মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।

এ সংক্রান্ত আরও সংবাদ