প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
শিশু ধর্ষণ মামলার আসামী জগন্নাথপুর এর জয়নুল(৪০) কে দক্ষিণ সুরমা থেকে এবং আরেক ধর্ষন মামলার আসামী ভন্ডপীর শহীদ(৩৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আসামীদ্বয়কে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ ও আদালত সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মিজানুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ ১২ ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দিবাগত রাত ৩ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন গোয়ালগাঁও গ্রাম থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শ্রীরামসি গ্রাম নিবাসী মৃত মোঃ আবির মিয়া’র ছেলে শিশু ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ জয়নুল ইসলাম (৪০) কে গ্রেপ্তার করেন ( জগন্নাথপুর থানার মামলা নং-০২, তারিখঃ- ০৩/০৬/২০২৩ ইং)। গ্রেপ্তারকৃত আসামীকে ১৩ ই সেপ্টেম্বর রোজ বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরন করেছেন।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই সাইফুদ্দিন এর নেতৃত্বে একদল পুলিশ ১২ ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলাধীন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কবিরপুর গ্রাম নিবাসী মোঃ শানুর মিয়া’র ছেলে ধর্ষণ মামলার আসামী দুই সন্তানের জনক ভন্ডপীর মোঃ শহীদ মিয়া(৩৫) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃ আসামীকে ১৩ ই সেপ্টেম্বর সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest