প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর উদ্যোগে হতদরিদ্র মিজানকে একটি মিশুক গাড়ী (ইজিবাইক) প্রদান করেছেন যুক্তরাজ্য প্রবাসী।
জানাযায়, মানবতার ফেরিওয়ালা সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জগন্নাথপুর থানায় যোগদানের পর থেকে নানাভাবে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর উদ্যোগে ও জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক যুক্তরাজ্য প্রবাসীর অর্থায়নে জগন্নাথপুর পৌর সভার ৮নং ওয়ার্ড এর বাসিন্দা হতদরিদ্র মিজান মিয়াকে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা সমপরিমাণ মূল্যের একটি মিশুক গাড়ী (ইজিবাইক) প্রদান করা হয়েছে। গতকাল ৮ ই সেপ্টেম্বর রোজ শুক্রবার এই গাড়ীটি হতদরিদ্র সুবিধাভোগী মিজান মিয়া’র হাতে হস্তান্তর করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।
এসময় সেবাপ্রাপ্তি মোঃ মিজান মিয়া’র মা, বাবা ও সন্তানরা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest