জগন্নাথপুরে ” KUDA” এর সাংগঠনিক সম্পাদক বাতির আহমদকে সংবর্ধনা

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৩

জগন্নাথপুরে ” KUDA” এর সাংগঠনিক সম্পাদক বাতির আহমদকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টারঃ

কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (KUDA) এর সাংগঠনিক সম্পাদক বাতির আহমদ জগন্নাথপুরে ফুলেল সংবর্ধনা প্রদান।
দেশ-বিদেশে বসবাসরত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নবাসীর হাতে গড়া আর্থ মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (KUDA) এর সাংগঠনিক সম্পাদক আফ্রিকা প্রবাসী বাতির আহমদ মা-মাটি আর আত্মীয় স্বজন এর টানে মাতৃভূমি বাংলাদেশ সফরে এসেছেন। তাঁর এই আগমনকে স্বাগত জানিয়ে বাংলাদেশে বসবাসরত কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (KUDA) এর সদস্যদের পক্ষ হতে ৮ ই সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকালে স্থানীয় কলকলিয়া বাজারে বাতির আহমদকে ফুল দিয়ে বরন করার পাশাপাশি সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (KUDA) এর সহ- কোষাধ্যক্ষ মোঃ হারুন মিয়া, দপ্তর সম্পাদক মাষ্টার মিজানুর রহমান, সদস্য নজরুল ইসলাম, সদস্য ছাব্বির আহমদ ছফির, সদস্য সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, সদস্য তারা মিয়া ( সাবেক মেম্বার), সদস্য শাহ আলম,সদস্য ফারুক আহমেদ জিতু, সদস্য রাদেশ দেবনাথ, সদস্য জামাল হুসাইন ও ইকবাল হোসেন।

এ সংক্রান্ত আরও সংবাদ