প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৩
এম রেজা টুনু, সুনামগঞ্জঃ
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ মাসুদ রানা বিশ্বাস ও এএসআই শরীফ মিয়া গোপন সংবাদের ভিত্তিতে আজ ১ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. সকাল সাড়ে ৬টায় ছাতক থানাধীন তাজপুর গ্রামস্থ ছাতক থেকে গোবিন্দগঞ্জগামী রাস্তার উপর সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে আব্দুল কাইয়ুম (২১), পিতা-মৃত সুরুজ আলী, সাং-গৌরা, থানা- দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জকে আটক করেন। ঐ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৫/৬ জন আসামি পালিয়ে যায়। ঘটনাস্থলে গ্রেফতারকৃত আসামিসহ পলাতক আসামিদের হেফাজতে থাকা ০৩টি পিকআপ ভ্যান তল্লাশি করে ১৬৮ বস্তা (৮৪০০ কেজি) ভারতীয় চিনিসহ চিনি পরিবহনে ব্যবহৃত ০৩টি পিকআপ ভ্যান উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি জব্দকৃত ভারতীয় চিনি আমদানী সংক্রান্ত কাগজপত্রসহ অন্যান্য বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। গ্রেফতারকৃত আসামিসহ পলাতক অজ্ঞাতনামা আসামীগণ চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখায় তাদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest