কলকলিয়ায় অক্সফোর্ড একাডেমির শুভ উদ্বোধন

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৩

কলকলিয়ায় অক্সফোর্ড একাডেমির শুভ উদ্বোধন

হুমায়ূন কবীর ফরীদি ##

কলকলিয়া বাজারে অক্সফোর্ড একাডেমির শুভ উদ্বোধন করেছেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।
আগামী দিনের ভবিষ্যত প্রজন্ম অর্থাৎ শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় পারদর্শী করার লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে ৩১ শে আগষ্ট রোজ বৃহস্পতিবার অক্সফোর্ড একাডেমির শুভ যাত্রা শুরু হয়েছে। এই একাডেমির শুভ যাত্রা উদ্বোধন উপলক্ষে একাডেমি ভবনে কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফখরুল হোসেন এর সভাপতিত্বে ও অক্সফোর্ড একাডেমির উদ্যোক্তা এমদাদুর রহমান সুমন এর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।
আরো বক্তব্য রাখেন, একাডেমির উদ্যোক্তা জাফর ইকবাল, শিক্ষক অনুপ কুমার দাশ, ফাহমিদা বেগম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কাওছারুল ইসলাম মাজেদ।
এময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, পরিকল্পনা মন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাষ্টার মিজানুর রহমান, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলাল হোসেন রানা, সদস্য শাহ আলম, মোঃ আব্দুন নূর, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ এবং অক্সফোর্ড একাডেমির শিক্ষক -শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
পরি শেষে এসএসসি পরীক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান ও অনুষ্ঠানের অতিথি বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ