প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
বাংলাদেশের অন্যতম প্রধান কবি শহীদ কাদরী’র সপ্তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাতে চাঁদ এলে/লোকগুলো বদলে যায়/যেনো সারি সারি মুখোশ দুলছে কোনো/অদৃশ্য সুতা থেকে/আর হাওয়া উঠে/ধাতুময় শহরের কোনো সংগোপন ফাটল/কিংবা হাঁ-খোলা তামাটে মুখ থেকে/হাওয়া উঠে,হাওয়া উঠে/সমস্ত শহরের মিনারচূড়োয় হাওয়া উঠে/ওড়ে কত শুকনো কাগজের / মতো স্বগতোক্তি/খড়কুটোর মতো ছোট ছোট স্বর/নৈরাশ্যের কালো ফুল। (ইন্দ্রজাল) ইত্যাদির বাংলা সাহিত্যের কালজ কবি স্বেচ্ছায় নির্বাসনে যাওয়া কবি শহীদ কাদরী ২০১৭ সালের ২৮ শে আগষ্ট নিউইয়র্কের নর্থ শোর বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
বাংলা সাহিত্যের অন্যতম কালজয়ী কবি শহীদ কাদরীর সপ্তম মৃত্যু বার্ষিকী -২০২৩ উদযাপন উপলক্ষে জার্মানিস্থ বেঙ্গল সেন্টার এর আয়োজনে ২৮ শে আগষ্ট সন্ধ্যারাতে সিলেট মহানগরীর একটি অভিজাত কনফারেন্স রুমে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে কবিপত্নী কবি নাজমুন নেসা পিয়ারির পাঠানো স্বাগত বক্তব্য পাঠ করে শুনান শেরন আহমেদ।
কবির অনুরাগীর গভীর ভালবাসার, শ্রদ্ধায় তাঁকে স্মরণ করেছিলেন — তার আত্মার শান্তির জন্য প্রর্থনা করেছিলেন। হৃদয়রে আবেগ দিয়ে তাঁর কবিতা পাঠের ভেতর দিয়ে তাঁকে অর্পণ করেছিল হৃদয়ের অর্ঘ।
কবির কবিতা নিয়ে বিশ্লেষনমূলক আলোচনা করেন অধ্যক্ষ কাইয়ূম চৌধুরী,অধ্যাপক সিতাব আলী,কবি শরীফ আহমদ,কবি এনামুল হক এনাম,কবি আব্দুল মুনিম,কবি মুবিন চৌধুরী,কবি সাদেক আহমেদ,তরুন সংগঠক সুহেল আহমেদ,সানী ,মাজু চৌধুরী,জাকিয়া সুলতানা,কবি বাবলী আহমেদ,রুমিমা ইসলাম,শাহীন আহমেদ,মোবারক আলী,পংকজ ভট্রাচার্জ,শ্রী পরিমল পাল,মার্স ডি কস্টা,মুহিন,শামস সুমন এবং আরো অনেকেই।
এর পরে একে একে কবির কবিতা পাঠ করেন এবং আড্ডায় মেতে উঠেন সিলেটের তরুন কবি ও লেখকবৃন্দ্ব।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest