প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে এইচএসসি পরীক্ষা চলাকালে স্মার্টফোন নিয়ে কেন্দ্রে দায়িত্ব পালন করায় এক পর্যবেক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সুত্রে জানাযায়,২৪ শে আগষ্ট রোজ বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলাকালে ৩ নং পরীক্ষা হলে পর্যবেক্ষক এর দায়িত্বে থাকা মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম এর নিকট স্মার্টফোন পাওয়া তাকে হল পর্যবেক্ষক এর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সিলেট বোর্ড এর পরীক্ষা কেন্দ্র পরিদর্শক কামরুল ইসলাম সবুজ কেন্দ্র পরিদর্শনে আসলে এই শিক্ষক এর নিকট স্মার্টফোন পাওয়া যায়।পরে বোর্ড এর পরীক্ষা কেন্দ্র পরিদর্শক এর নির্দেশে শিক্ষক রফিকুল ইসলামকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest