ভার্চুয়ালে সুনামগঞ্জ জেলায় ৫টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবণের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলক হক

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৩

ভার্চুয়ালে সুনামগঞ্জ জেলায় ৫টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবণের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলক হক

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

ভার্চুয়ালে ঢাকা থেকে যুক্ত হয়ে সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলায় সদর উপজেলা, জামালগঞ্জ, তাহিরপুর,বিশ্বম্ভরপুর ও শাল্লা এই পাচঁটি উপজেলা সদরে তিনতলা বিশিষ্ঠ নতুন দৃষ্টিনন্দন মুক্তিযোদ্ধা কমপ্লেক্র ভবণের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে ও এলজিইডির সার্বিক তত্বাবধানে এই পাচঁটি উপজেলায় আনুমানিক ১২ কোটি টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা কমপ্লেক্র ভবণের কাজ সমাপ্ত হয়।

২৩ শে আগষ্ট রোজ  বুধবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা শহরের পুরাতন জেলখানা রোড় এলাকায় সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এমদাদুল হক শরিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালে যুক্ত হক সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, ,জেলার বিশ্বম্ভরপুর উপজেলা থেকে ভার্চুয়ালে যুক্ত করেন সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য এড.পীর ফজলুর রহমান মিসবাহ ও তাহিরপুর থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সফর উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার সাদি উর রহিম জাদিদ।

এ সময় উপস্থিত ছিলেন সদরের উপজেলার প্রকৌশলী আনোয়ার হোসেন,জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার হাজী নুরুল মোমেন,ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ও বীর মুক্তিযোদ্ধা প্রবীন শিক্ষক প্রভাত রঞ্জন তালুকদারসহ বিভিন্ন স্থান থেকে আহত মুক্তিযোদ্ধারা।

এ সংক্রান্ত আরও সংবাদ