প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
পাগলা – জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর কাটাগাঙ্গ নদীর উপর এর স্টীল ব্রীজ ভেঙে ট্রাক নদীতে পড়েছে। এই ঘটনায় ট্রাক চালক সহ ২ জন নিখোঁজ রয়েছেন। এই সড়ক দিয়ে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
জানাযায়,২২ শে আগষ্ট রোজ মঙ্গলবার বিকাল প্রায় ৩ টা ৪০ মিনিটের সময় রাজধানী শহর ঢাকা থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারগামী মালবাহী একটি ট্রাক পাগলা – জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়কের ইছগাঁও নামক এলাকায় কাটাগাঙ্গ নদীর উপর অবস্থিত স্টীল ব্রীজের উপর উঠা মাত্রই ব্রীজটি ভেঙে এই ট্রাকটি নদীতে পড়ে ট্রাক চালক সহ ২ জন নিখোঁজ রয়েছেন। এই সড়ক দিয়ে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ও একদল পুলিশ সহ জগন্নাথপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের ও ট্রাক এর সন্ধান পাওয়া যায়নি। তবে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest