২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে জগন্নাথপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৩

২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে জগন্নাথপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল
হুমায়ূন কবীর ফরীদি ##
২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় আইভি রহমান সহ নিহত সকল শহীদদের স্মরণে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০০৪ সালের ২১ শে আগষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভি রহমান সহ নিহত সকল শহীদদের স্মরণে ২১ শে আগষ্ট রোজ সোমবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজন উপজেলা সদরস্থ দলীয় কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু’র পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ সিদ্দিক আহমেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দীপ সুত্র ধর বীরেন্দ্র, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জগন্নাথপুর উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হাজী মোঃ আব্দুল জব্বার, সাবেক সহ-প্রচার সম্পাদক মোঃ ফিরোজ আলী, জগন্নাথপুর উপজেলা শ্রমীক লীগের আহবায়ক মোঃ নূরুল হক, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ জয়নাল আবেদীন, তাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম রিপন, সদস্য মোঃ ফয়সল আহমদ, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাদেশ দেবনাথ, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সদস্য শশীকান্ত দাস, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল  মুকিত  ও সাধারন সম্পাদক মোঃ তাহা আহমেদ প্রমূখ।
বিশেষ মোনাজাত পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম রিপন।
এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ