প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে শেয়ালের কামড়ে ১২ জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এলাকায় শেয়ালের উপদ্রবে এলাকাবাসী আতংকিত হয়ে পড়েছেন।
স্থানীয় ও হাসপাতাল সুত্রে জানাযায়, ১৬ ই আগষ্ট রোজ বুধবার ও ১৭ ই আগষ্ট রোজ বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৮ থেকে ৯ ঘটিকার মধ্যে দুই দিনে শেয়ালের কামড়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বালিকান্দী গ্রাম নিবাসী আখলাকুল মিয়া(৩৫), সিপন মিয়া(৩০), আবুল মিয়া(২৮), খাসিলা গ্রাম নিবাসী মিন্টু সেন(৫৫), সেলিম মিয়া (৩৫), ঘুংগিয়ারগাঁও গ্রাম নিবাসী স্বজল দেবনাথ (৩৫), যোগলনগর গ্রাম নিবাসী রাসেল মিয়া(১৩),নিলয় দাস(১২) সুরেন্দ্র দাস(১৩), শ্যামল দাস (১৪), কলকলিয়া বাজার এর ব্যবসায়ী প্রভাত কর্মকার(৫৫), কলকলিয়া বাজারস্থ সাগর ভেরাইটিজ স্টোর এর কর্মচারী গণেশ দেবনাথ (২২) ও সাংগিয়ারগাঁও গ্রাম নিবাসী মোঃ ছুরুক মিয়া (৪০) গুরুতর আহত হয়েছেন। আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
সম্প্রতি জগন্নাথপুর উপজেলায় শেয়ালের উপদ্রব ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন গ্রামে মানুষের উপর শেয়াল আক্রমণ করছে। শেয়াল এর উপদ্রব থেকে মুক্তি পেতে অত্র এলাকাবাসী সরকারি ভাবে উদ্যোগ গ্রহন করা প্রয়োজন বলে মনে করছেন ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest