প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর – পাগলা সড়ক এর একটি ব্রীজের নীচে প্রতিদিন জমজমাট ভাবে জুয়ার আসর চলছে। যার ফলশ্রুতিতে ব্রীজ সংলগ্ন বাড়ীর পরিবার এর লোকজন নানামুখী সমস্যার সম্মূখীন হয়ে পড়েছেন।
১৭ ই আগষ্ট রোজ বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা যায় ও জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর – পাগলা সড়ক এর সংযোগ স্থাপনকারী জগন্নাথপুর ও ছাতক উপজেলার সীমান্তবর্তী ডাউকা নদীর উপর অবস্থিত স্টীল ব্রীজের নীচে জগন্নাথপুর অংশে ঘুংগিয়ারগাঁও গ্রাম এলাকায় প্রতিদিন বিকাল ৩ টা থেকে সন্ধ্যা অবদি তাশ দিয়ে জুয়া খেলা চলে আসছে। যুবক ও মধ্যবয়স্ক ৩০/৩৫ জন মানুষ তিন/চার দলে বিভক্ত হয়ে জুয়া খেলার পাশা-পাশি একে-অপরের সাথে অশ্লীল ভাষায় গালিগালাজ করার পাশা-পাশি মারমূখী অবস্থায়ও পৌঁছেন। এতে করে এই ব্রীজ সংলগ্ন পশ্চিম পার্শ্বে বসবাসকারী গয়াছ মিয়া ও সুবির নাথের পরিবারের লোকজন বিব্রতকর অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছেন। স্থানীয়দের বাধাবিঘ্ন ডিঙিয়ে জুয়াড়ীরা এই স্থানে প্রতিনিয়ত জুয়া খেলা চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
এ ব্যাপারে একান্ত আলাপকালে নাম প্রকাশে অনিচ্ছুক ঘুংগিয়ারগাঁও গ্রামের একাধিক ব্যক্তি বলেন, বাড়ীর সামনে ব্রীজের নীচে প্রতিনিয়ত জুয়ার আসর বসে। জুয়াড়িরা একে-অপরের সাথে অশ্লীল ভাষায় কথা-বার্তা বলে। তাদের এহেন অসামাজিক কার্যকলাপে আমার বউ ঝিরা ঘরের বাহির হতে পারেন না। আমরা পুরুষ মানুষ বেশীর ভাগ সময় বিভিন্ন কাজকর্মে বাড়ীর বাইরে থাকি। পরিবারের লোকজন বিশেষ করে মহিলারা প্রতিদিন বিকাল প্রায় ৩ টা থেকে সন্ধ্যা অবদি ঘরবন্দী হয়ে থাকতে হচ্ছে। এক প্রশ্নের জবাবে তারা আরো বলেন, এই জুয়াড়ীদের এখানে খেলাধুলা না করতে নিষেধ দিয়েছি। কোনো লাভ হয়নি। আমরা শ্রমজীবী মানুষ বলে আমাদের কথায় তারা পাত্তা দেয়না। বিধায় এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest