১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবসে গ্রামীণ ব্যাংক কলকলিয়া শাখা কর্তৃক গাছের চারা বিতরণ

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩

১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবসে গ্রামীণ ব্যাংক কলকলিয়া শাখা কর্তৃক গাছের চারা বিতরণ

হুমায়ূন কবীর ফরীদি ##

শোকাবহ ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংক কলকলিয়া জগন্নাথপুর শাখার পক্ষ থেকে অত্র শাখার সদস্যদের মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
“সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস শোকাবহ ১৫ ই আগষ্ট উপলক্ষে “গাছে গাছে ভরবো দেশ,আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ ” ও ” বনজ-ফলজ- ঔষধী রোপণ করব কয়েক কোটি, দেশের বায়ু -দেশের মাটি করবো মোরা খাঁটি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত কর্মসূচীর সাথে একাত্ত্বতা পোষণ করে গ্রামীণ ব্যাংক এর চেয়ারম্যান ও এমডি’র নির্দেশনায় সুনামগঞ্জের কলকলিয়া জগন্নাথপুর শাখা গ্রামীণ এর পক্ষ থেকে ১৫ ই আগষ্ট রোজ মঙ্গলবার দুপুরে স্থানীয় ঘুংগিয়ারগাঁও গ্রামে শতাধিক মানুষ এর মাঝে বনজ-ফলজ- ঔষধী গাছের চারা বিতরণ করার পাশাপাশি বৃক্ষ রোপণ কর্মসূচি-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ক্রমান্বয়ে অত্র গ্রামীণ ব্যাংক শাখার ১৫ হাজার সদস্যদের মধ্যে গাছের ছারা বিতরণ করা হবে।
এই চারাগাছ বিতরণ ও রোপণকালে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক কলকলিয়া জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মোঃ আনিছুর রহমান , গ্রামীণ ব্যাংক কলকলিয়া জগন্নাথপুর শাখার সেকেন্ড ব্যবস্থাপক মোঃ আব্দুল করিম তালুকদার, অফিসার তাছলিমা আক্তার, মাঠ কর্মী আলমগীর হোসেন, অমিতা দাস, ঝুমা দাস, অলক ঘোষ ও তরুন সমাজসেবক নজরুল ইসলাম সহ সুবিধাভোগী জনসাধারণ।

এ সংক্রান্ত আরও সংবাদ