শান্তিগঞ্জে ১৭৩ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩

শান্তিগঞ্জে ১৭৩ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ
শান্তিগঞ্জে ১৭৩ পিস ইয়াবাসহ সাব্বির (৩০) ও নাঈম (২০) নামক দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার এসআই সুব্রত কুমার দাস সহ একদল পুলিশ ১৪ই আগস্ট বিকাল প্রায় ৬ ঘটিকার সময় শান্তিগঞ্জ উপজেলাধীন জয়কলস ইউপিস্থ ফিশ হ্যাচারির সামনে সিলেট টু সুনামগঞ্জ সড়কের উপর চেকপোস্ট ডিউটি করাকালে দিরাই উপজেলার দাউদপুর ( রাধানগর) গ্রাম নিবাসী হাবিবুর রহমান এর ছেলে মোটরসাইকেল আরোহী সাব্বির আহমদ (৩০) ও একই গ্রাম নিবাসী ছড়াই উল্লাহর ছেলে একই মোটরসাইকেল আরোহী নাইম আহমদ (২০) কে আটক করেন। আটককৃত আসামিদ্বয়ের দেহ তল্লাশি করে দু’টি নীল রংয়ের প্লাস্টিকের প্যাকেটে রক্ষিত ১৭৩ (একশত তেহাত্তর) পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্লাটিনা মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করেন। উক্ত বিষয় গ্রেফপ্তারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ