প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে ১৯ বোতল ভারতীয় মদ সহ বাবুল(৫০) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিলেট -৭ আর্মড ব্যাটালিয়ান পুলিশ।
স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট -৭ আর্মড ব্যাটালিয়ান পুলিশ এর একটি টিম ১১ ই আগষ্ট রোজ শুক্রবার দিবাগত রাত ৯ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত খাশিলা গ্রাম নিবাসী মৃত আদর দাস এর ছেলে বাবুল দাস(৫০) কে ১৯ বোতল ভারতীয় মদ সহ গ্রেপ্তার করে এবং জগন্নাথপুর থানায় হস্তান্তর করে।এই বিষয়ে সিলেট -৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান এর এসআই আবু তাহের বাদী হয়ে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামীকে ১২ ই আগষ্ট সুনামগঞ্জ আদালতে এর মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest