প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী দিদার( ৪২) ও ইছরব (৪৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার ও এসআই জিয়া উদ্দিন এর নেতৃত্বে পুলিশ দল পৃথকভাবে ৭ ই আগষ্ট দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর (হাড়িকোনো) গ্রাম নিবাসী আজরফ হোসেন কোরেশির ছেলে নারী ও শিশু নির্যাতন মামলা নং-২২১/২৩ এবং সিআর পিটিশন মামলা নং -২৪১/২৩ এর আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী দিদার হোসেন কোরেশি (৪২) ও পাইলগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত রসুলপুর গ্রাম নিবাসী মৃত মোঃ আশ্বাদ ওরফে আশাদ আলীর ছেলে সিআর নারী ও শিশু মামলা নং -৩৪১/২১ মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী ইছবর আলী(৪৫) কে গ্রেপ্তার করেন। আসামীরা দীর্ঘদিন ধরে পুলিশ এর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে ৮ ই আগষ্ট সুনামগঞ্জ বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরন করেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest