প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
নানা কর্মসূচীর মধ্য দিয়ে জগন্নাথপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে ৮ ই আগষ্ট রোজ মঙ্গলবার উপজেলা পরিষদ এর হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশিস ধর, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ূম মশাহিদ, জনগন উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মোঃ আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী ও জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান প্রমূখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার পাশা-পাশি দুঃস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা -কর্মচারী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest