প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ
দোয়ারাবাজারে ৯০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ফারুক (৩৬) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার এসআই মোহাম্মদ আমীর খসরুর নেতৃত্বে একদল পুলিশ ৫ ই আগষ্ট বিকাল প্রায় পাঁচ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে দোয়ারাবাজার উপজেলাধীন কলাউড়া বাজার থেকে কলাউড়া মাদ্রাসাগামী পাকা রাস্তার উপর থেকে উপজেলার দক্ষিণ কলাউড়া গ্রাম নিবাসী মৃত মোঃ আব্দুল হামিদ এর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ ফারুক আহমদ (৩৬) কে গ্রেপ্তার করেন। আটককৃত আসামির দেহ তল্লাশি করে ৯০ (নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে ৬ ই আগষ্ট সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest