জগন্নাথপুরে ৪ পলাতক আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৩

জগন্নাথপুরে ৪ পলাতক আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে পৃথক অভিযান পরিচালনা করে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত ৪ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই সামছুল আরেফিন ও অলক দাস এর নেতৃত্বে একদল পুলিশ ৪ ঠা আগষ্ট রোজ শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার বালিকান্দী গ্রাম নিবাসী মোঃ ফজল মিয়া’র ছেলে সিআর-১২৭/২৩(জগঃ) এর আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী রিয়াজ, শিবগঞ্জ বাজার (কুবাজপুর) নিবাসী দয়াল রুহিদাস এর ছেলে দায়রা-২২৪ এর

আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী ফলন রুহি,  জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকায় ছেমেদ মিয়ার কলোনীতে বসবাসকারী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কানাইপুর গ্রামের মোঃ কাছা মিয়ার ছেলে জিআর- ১০৫/২২(জগঃ.) এর আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মোঃ খালেদ মিয়া, জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রাম  মোঃ তরফ উল্লাহ ভূইয়ার ছেলে জিআর-১০৫/২২(জগঃ) এর আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী  মোঃ রায়হান আলী ভূইয়া ওরফে রায়হানমিয়া (১৯) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে পুলিশ এর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। গ্রেপ্তারকৃত আসামীদের ৫ ই আগষ্ট সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ