প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জৈষ্ট পুত্র ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ ই আগষ্ট রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ এর হলরুমে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সহকারী ধীরেন্দ্র এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর, সুনামগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশিষ ধর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ সোহরাব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কাওসার আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি শংকর রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান ও জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন প্রমূখ।
এসময় প্রশাসনিক কর্মকর্তা – কর্মচারী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এদিকে শহীদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৫ ই আগষ্ট রোজ শনিবার জগন্নাথপুর থানা পুলিশ শহীদ ক্যাটেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest