জগন্নাথপুরের কলকলিয়ায় মিশুক গাড়ীর শ্রমিক সমিতি গঠনের লক্ষে মতবিনিময় সভা

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৩

জগন্নাথপুরের কলকলিয়ায় মিশুক গাড়ীর শ্রমিক সমিতি গঠনের লক্ষে মতবিনিময় সভা

 

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর এর কলকলিয়ায় মিশুক গাড়ীর শ্রমিক সমিতি গঠন এর লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ” সেবা,ঐক্য, শান্তি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়ায় মিশুক গাড়ীর শ্রমিক সমিতি গঠন এর লক্ষে ৫ ই আগষ্ট রোজ শনিবার সকাল ১১ ঘটিকার সময় মিশুক গাড়ী চালকদের আয়োজনে স্থানীয় কলকলিয়া বাজার প্রাঙ্গণে  কলকলিয়া মিশুক গাড়ীর শ্রমিক সমিতি গঠন এর লক্ষে বালিকান্দী গ্রাম নিবাসী বিশিষ্ট মুরুব্বী সালিসি ব্যাক্তি মোঃ আব্দুন নূর এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় বক্তব্য রাখেন, সালিসি ব্যাক্তি মোঃ নজরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলাল হোসেন রানা, সালিসি ব্যক্তি রাজ মিয়া, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক মেম্বার লিয়াকত হোসেন অমৃত, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সালিসি ব্যক্তি মোঃ মাষ্টার মিজানুর রহমান, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের  সদস্য শাহ আলম, মোঃ মুক্তি মিয়া, তরুণ সমাজ সেবক শিবলু মিয়া, সাংবাদিক মুকিম উদ্দিন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন শিপু, কলকলিয়া ইউনিয়ন যুবলীগের   সাবেক যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন লিলু, মোঃ উকিল আলী, কলকলিয়া বাজার বনিক সমিতির কোষাধ্যক্ষ মোঃ মনসুর মিয়া ও যুবলীগ নেতা মোঃ ফয়সল আহমদ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, ফারুক মিয়া, মনির হোসেন, এলাল আহমদ, সুহেল আহমদ, জিয়াউর রহমান, ফয়সল মিয়া,জুনায়েদ আহমেদ, মুজিব, ছফির উদ্দিন ও কলকলিয়া ইউনিয়ন এর মিশুক মালিক -শ্রমিক সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আগামী ৮ ই আগষ্ট রোজ মঙ্গলবার বেলা ৩ ঘটিকার সময় শ্রমিক সমিতি গঠন এর লক্ষে স্থানীয় কলকলিয়া বাজার প্রাঙ্গণে আলোচনা সভা হবে এবং এই সমিতি গঠন করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ