প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ
তাহিরপুরে ৪৪ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী জসিম (৫০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ ও আদালত সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের তাহিরপুর থানার এসআই নাজমুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ ২ রা আগষ্ট দিবাগত রাত প্রায় ১১ ঘটিকার সময় বিশেষ অভিযান চালিয়ে তাহিরপুর উপজেলাধীন দিঘীরপাড় সাকিনস্থ রাস্তার উপর থেকে উপজেলার কামড়াবন্দ গ্রাম নিবাসী মৃত গিয়াস উদ্দিন এর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন(৫০) গ্রেপ্তার করেন। এসময় গ্রেপ্তারকৃত আসামির হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৪২ বোতল ভারতীয় Officer’s Choice, ০১ বোতল McDowells No1 এবং ০১ বোতল AC BLACK, সর্বমোট ৪৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে ৩ রা আগষ্ট সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest