প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে রেজিষ্ট্রেশন বিহীন ১৫ টি মোটরসাইকেল আটক করার পাশাপাশি ২ টি মামলা দিয়েছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে ১ লা আগষ্ট রোজ মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে রেজিষ্ট্রেশন বিহীন অবৈধ মোটরসাইকেল এর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫০ টি মোটরসাইকেল আটক করা হলেও মোটরসাইকেল এর বৈধ কাগজপত্র ও চালক এর হেমলেট থাকায় ৩৫ টি মোটরসাইকেল ছেড়ে দেওয়া হয়েছে। তমধ্য ১৫ মোটরসাইকেল এর বৈধ কাগজপত্র ও চালক এর হেমলেট না থাকায় এই মোটরসাইকেল গুলো থানা হেফাজতে রয়েছে। মোটরযান আইনে এগুলোর বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। এছাড়াও দুটি মোটরসাইকেল এর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
এসময় থানার একদল পুলিশ ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, রেজিষ্ট্রেশন বিহীন অবৈধ মোটরসাইকেল এর বিরুদ্ধে ১ লা আগষ্ট জগন্নাথপুর পৌর পয়েন্ট বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় প্রায় ৫০ মোটরসাইকেল আটক করা হলেও বৈধ কাগজপত্র ও হেমলেট থাকায় ৩৫ টি মোটরসাইকেল ছেড়ে দেওয়া হয়েছে। আর রেজিষ্ট্রেশন বিহীন ১৫টি মোটরসাইকেল আটক করেছি। আটককৃত মোটরসাইকেল গুলোর বিরুদ্ধে মোটরযান আইনে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে । মোটরসাইকেল গুলো থানা হেফাজতে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest