প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরের কলকলিয়ায় থানা পুলিশ এর আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
” পুলিশ জনগণের বন্ধু, আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন, বিট পুলিশিং বাড়ী বাড়ী, নিরাপদ সমাজ গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, জুয়া, যৌথুক, বাল্য বিবাহ, নারী নির্যাতন ও জঙ্গি বিরোধী আইন শৃঙ্খলা সংক্রান্ত পুলিশিং মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয়ের আয়োজনে ৩১ জুলাই রোজ সোমবার কলকলিয়া ইউনিয়ন পরিষদে অত্র ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম এর সভাপতিত্বে ও বিট পুলিশ কর্মকর্তা এসআই মোঃ মিজানুর রহমান এর পরিচালনায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মোঃ কুতুবউদ্দিন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফখরুল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আলাল হোসেন রানা, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ আব্দুল কাইয়ূম, মেম্বার মাসিক আহমদ, যুবলীগ নেতা শাহ আলম, কামাল হোসেন লিলু ও টিপু চৌধুরী প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ লিয়াকত আলী, আংগুর মিয়া, মহিলা মেম্বার স্বপ্না রানী, হেলাল মিয়া, সেবুল মিয়া, জিতেন্দ্র দেবনাথ, ছুরক মিয়া, হাবিবুর রহমান, সোহেল মিয়া, ফুজায়েল আহমদ, সানুর ও আমরু মিয়া প্রমূখ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
প্রধান অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। কাজ দিয়ে আপনাদের হৃদয়ে ঠাঁই করে নিতে চাই। সমস্যা আছে, সমস্যা থাকতেই পারে। এই সমস্যা গুলো যাতে সমাধান করা যায়, সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।একক ভাবে পুলিশের পক্ষে কোনো সমস্যা সমাধান করা সম্ভব নয়! যদি তথ্য দিয়ে আপনারা আন্তরিক না হন! যদি আামাদেরকে সহযোগিতা না করেন।তিনি আরো বলেন, আপনাদের যেকোনো সমস্যায় কোনো মাধ্যম ছাড়া আমাদেরকে সরাসরি জানাবেন। অনিয়মকারী-দুর্নীতি বাজদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করবেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest