প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই সাইফুদ্দীন ভূইয়া’র নেতৃত্বে একদল পুলিশ ৩১ শে জুলাই রোজ সোমবার জগন্নাথপুর – রানীগঞ্জ রোডে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর এলাকা হতে পৌর শহরের হবিবনগর গ্রাম নিবাসী ধীরেন্দ্র কর এর ছেলে মাদক ব্যবসায়ী পবিত্র কর(৩২) ও জগন্নাথপুর উপজেলাধীন চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত চিলাউড়া আমবাড়ী গ্রাম নিবাসী মৃত মোঃ ছুরাব আলীর ছেলে মাদক ব্যবসায়ী মাহতাব মিয়া(৩৫)কে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন( মামলা নং-১০ (০৭) ২০২৩, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)/৩৮/৪১)। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে পুলিশ স্কটের মাধ্যমে ৩১ শে জুলাই সুনামগঞ্জ বিজ্ঞ আদালত প্রেরন করা হয়। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরন করেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest