প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ
পবিত্র আশুরা উপলক্ষে জগন্নাথপুরে হলি কুরআন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট(হকই) এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারস্থ ডায়মন্ড কমিউনিটি সেন্টার এর তৃতীয় তলায় অবস্থিত ” হলি কুরআন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ” এর উদ্যোগে ২৯ শে জুলাই রোজ শনিবার বাদ জহুর অত্র প্রতিষ্ঠান এর হলরুমে প্রতিষ্ঠান এর পরিচালক মুফতি মাওলানা মোঃ আবু সাঈদ সৈয়দ এর সভাপতিত্বে ও মাওলানা মোঃ রুহুল আমীন কবির এর পরিচালনায় পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে কোরান এর আলোকে বয়ান পেশ করেন, সভার সভাপতি মুফতি মাওলানা মোঃ আবু সাঈদ সৈয়দ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক শিক্ষক মাওলানা নূর আহমদ, বালিকান্দী গাজীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল জলিল জালালী, বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব মোঃ মস্তান মিয়া, হাফিজ মোঃ ছূরুল ইসলাম, হাফিজ মোঃ আনোয়ার হোসেন, মোঃ ছমেদ মিয়া, জসীমউদ্দিন, আব্দুল মুকতি, মোঃ আব্দুর রউফ, মাসুক মিয়া, স্বপন মিয়া, হলি কুরআন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট এর শিক্ষক -শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন কলকলিয়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ নজমুল হক।
পরে শিরনী বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest