প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৬৭ জন শিক্ষার্থী জিপিএ – ৫ পেয়েছে। তমধ্যে হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ জিপিএ -৫ পেয়েছে সর্বোচ্চ। আর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মধ্যে ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে পাশের হার শতভাগ। তবে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ -৫ একটিও নেই।
বিগত ২৮ শে জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এই ফলাফলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৬৭ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তমধ্যে হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (কারিগরি) ১২ টি, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে শতভাগ উত্তীর্ণ সহ ৪ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে , জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে, জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে, শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে, ষড়পল্লী স্কুল এন্ড কলেজ এর ৩ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে, নয়াবন্দর স্কুল এন্ড কলেজ এর ৩ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে, চিলাউড়া হলদিপুর উচ্চ বিদ্যালয়ের ২ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে, রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ২ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে, জগন্নাথপুর (হবিবপুর) আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের ১ জন জিপিএ -৫ পেয়েছে। এছাড়াও কারিগরি বিভাগ থেকে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে। তবে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান জিপিএ -৫ পায়নি।
উল্লেখ্য, চলতি ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ৩১ টি বিদ্যালয় থেকে মোট ২৩ শত ৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ১৯ শত ৩৪ জন। জিপিএ – ৫ পেয়েছে ৬৭ জন।পাশের হার ১৭.৯৮ শতাংশ। আর ১৮ টি মাদ্রাসা থেকে ৮ শত ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৫ শত ৩৫ জন। পাশের হার ৬৮.০২ শতাংশ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest