প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় এবার জিপিএ-৫ পেয়েছে ৫৪জন শিক্ষার্থী। গত বছর ৭১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। এবার কমেছে জিপিএ-৫।
এদিকে দাখিলে একটিও জিপিএ-৫ নেই এবার। তবে গেল বছর ৬টি জিপিএ-৫ এসেছিল।
আজ শুক্রবার (২৮ জুলাই) প্রকাশিত ফলাফলে এমন চিত্র দেখা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলার ৩০ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২৩১৭ জন জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয় ১৮৯৪ জন শিক্ষার্থী। জিপিএ -৫ পেয়েছে ৫৪ জন শিক্ষার্থী। পাশের হার ৮১.৭৪ শতাংশ।
অপরদিকে ১৮টি মাদ্রাসা থেকে ৮৩৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয় ৫৩৫ জন পাশের হার ৬৮.০২ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলেছুর রহমান জানান, স্কুল পর্যায়ের সার্বিক ফলাফল সন্তোষজনক হলেও মাদ্রাসার ফলাফলে আমরা হতাশ হয়েছি। গত বছর মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে ৬টি জিপিএ-৫ এলেও এবার একটিও আসেনি।
আশা করছি, আগামীতে ফলাফল আরো ভালো আসবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest