জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৩

জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭ শে জুলাই রোজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ এর হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, জগন্নাথপুর বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী শাহ নিজামুল করিম,জগন্নাথপুর থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, চিলাউড়া -হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, আশারকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব খান, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আংগুর মিয়া, জগন্নাথপুর বাজার তদারকি কমিটির সভাপতি মোঃ আফছার উদ্দিন ভূইয়া, সাধারন সম্পাদক জাহির উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায় ও জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ