প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরের পল্লীতে রাতের আধাঁরে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা সমপরিমাণ মূল্যের ৩টি ষাঁড় ও ৩ টি গাভী গরু চুরি হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কাদিপুর গ্রাম নিবাসী মোঃ কামাল মিয়া’র গোয়াল ঘরের তালা ভেঙে বিগত ২৩ শে জুলাই রোজ রবিবার দিবাগত রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা চুরেরা কামাল মিয়া’র ৩টি ষাঁড় গরু ও ৩ টি গাভী গরু চুরি করে নিয়ে গেছে। এই গরু ছয়টির বর্তমান বাজার মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা হবে বলে গরুর মালিক জানিয়েছেন। এবিষয়ে তিনি থানায় জিডি করেছেন ।
এব্যাপারে চুরি যাওয়া গরুর মালিক মোঃ কামাল মিয়া বলেন, প্রতিদিনের মতো রাত ১২ ঘটিকার সময় গরু গুলোকে দেখভাল করে গোয়াল ঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরের দরজার তালা ভাঙা। ঘরে প্রবেশ করে দেখি আমার গরু গুলো নেই। তখন বুঝতে পারি চুরেরা গরু গুলি চুরি করে নিয়ে গেছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমার চুরি যাওয়া ছয়টি গরুর বর্তমান বাজার মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা হবে। আমি ২৪ শে জুলাই থানায় জিডি করেছি।
জিডির পরিপেক্ষিতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এএসআই ফখরুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest