প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ
শান্তিগঞ্জের পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ টি বসত ঘর সহ গবাদিপশু পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আমরোজ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, ২৩ শে জুলাই রোজ রবিবার দিবাগত রাত প্রায় ৩ ঘটিকার সময় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলাধীন পূর্ব পাগলা ইউনিয়ন অন্তর্ভুক্ত চিকারকান্দী হাজি বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় গোয়ালঘর সহ ৯ টি বসত ঘর, গরু, ছাগল,হাঁস, মুরগী ও জরুরী কাগজপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় আগুন লাঘা ঘরের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করতে গিয়ে মৃত আরজু মিয়ার ছেলে মোঃ আমরোজ মিয়া(৫৫) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরন করেছেন। খবর পেয়ে তাৎক্ষণিক শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আড়াই ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে তারিছ মিয়া, শাবাজ মিয়া, ছমরু মিয়া, রিপন মিয়া, আহাদ মিয়া, আব্বাস মিয়া, সিতার মিয়া, সুজাত মিয়া ও নিহত আমরোজ মিয়ার বসত ঘর, আসবাবপত্র, গরু,হাঁস মুরগী ধান, চাউল ও জরুরী কাগজপত্র পুড়ে ছাঁই হয়ে যায়।
ফায়ার সার্ভিস দল ও স্থানীয়দের ধারণা ইলেকট্রিক শক থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত তারিছ মিয়া, আহাদ মিয়া ও আব্বাস মিয়া বলেন, আমাদের চোখের সামনেই সবকিছু ঘটে গেলো। বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করতে গিয়ে একজন লোকও মৃত্যু বরন করলেন। আমরা নিঃস্ব হয়ে পড়েছি। এখন কি নিয়ে বাঁচব।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন এর কর্মকর্তা জিসান রহমান নাবিক বলেন, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় আড়াই ঘন্টা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। ভয়াবহ অগ্নিকাণ্ডে আসবাবপত্র সহ ৯টি ঘর, গবাদিপশু, ধান, চাল পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এসময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন লোক মারা গেছেন।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ চৌধুরী বলেন, আগুনের খবর পেয়ে তৎক্ষনাৎ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসকে সহায়তা করেছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আগুন নির্বাপণের সময় বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করতে গিয়ে একজন নিহত হয়েছেন। আইনী প্রক্রিয়া শেষে লাশ দাফন এর ব্যবস্থা করা হবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest