ডেঙ্গু বিস্তার প্রতিরোধে জগন্নাথপুর থানা পুলিশের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৩

ডেঙ্গু বিস্তার প্রতিরোধে জগন্নাথপুর থানা পুলিশের পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে ডেঙ্গু বিস্তার প্রতিরোধে থানা পুলিশের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

২৩ শে জুলাই রোজ রবিবার সকালে সুনামগঞ্জের  জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ  মিজানুর রহমানের নেতৃত্বে ডেঙ্গু বিস্তার প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানে থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা এতে অংশ নেন।

এ সময় থানা কম্পাউন্ডে সকল স্থাপনা ও তার আশ-পাশ, অফিস, মেস, পরিত্যক্ত আঙ্গিনা, ফুলের টব, ড্রেন, জমে থাকা স্বচ্ছ পানির স্থান ও ডাবের খোসা ইত্যাদি পরিস্কার করা হয়।

ওসি মিজানুর রহমান বলেন, সারা দেশে ডেঙ্গুর প্রভাব বিস্তার করছে। সকলকে বাড়ি, অফিস, হাট-বাজারসহ নিজের আঙ্গিনায় পরিস্কার পরিচ্ছন্ন করে মশার প্রকোপ রোধ করতে হবে। সবাই সচেতন হলে ডেঙ্গুর প্রভাব বিস্তার করতে পারবে না

এ সংক্রান্ত আরও সংবাদ