জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৩

জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‌্যালী ও আলোচনা সভা

হুমায়ূন কবীর ফরীদি ##

জাতীয় পাবলিক সার্ভিস দিবস -২০২৩ইং উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ ইং উদযাপন  উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে ২৩ শে জুলাই রোজ রবিবার সকাল ১০ টায় এক বর্ণাঢ্য র‌্যালী জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এর হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সাবেক সহ-সভাপতি মোঃ সিদ্দিক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ আবুল হোসেন লালন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুত্র ধর, জনগন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কাওসার আহমেদ ও জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ূম মশাহিদ, জগন্নাথপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা রাপ্রমারমা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি শংকর রায়, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ ছদরুল ইসলাম, তরুণ সমাজ সেবক মোঃ আজিজ ও সাবেক মেম্বার জুয়েল আহমদ প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ