প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাউল গান আমি শুনি, ভালো লাগে। হাওরাঞ্চলের গুনী শিল্পিরা গানের মাধ্যমে সুনামগঞ্জকে সর্বত্র পরিচয় করিয়ে দিচ্ছেন। এখানে দশ জন ব্যক্তি নিজ গুণে সম্মাননা পেয়েছেন। আমরা এখানে অতিথি হয়েছি পদ পদবীতে। আমরা উন্নয়ন নিয়ে কাজ করি। দিরাই-শাল্লা সড়ক, হাসপাতাল, রেল লাইন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অনেক কাজ করতে চাই।
জেলা পর্যায়ে শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য সুনামগঞ্জের ১০ গুণী ব্যক্তিকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা’ ২০২১ ও ২০২২-এ ভূষিত করা হয়েছে।
২১ শে জুলাই রোজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপরোক্ত কথা গুলো বলেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।
জেলা কালচারাল অফিসার আহমেদ মন্জুরুল হক চৌধুরীর উপস্থাপনায় ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোয়াজ্জেম হোসেন রতন এমপি, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।
স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামসুল আবেদীন।
২০২১ সালে বিভিন্ন ক্ষেত্রে সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, কুমকুম চন্দ, ইকবাল কাগজী, মো,আপ্তাব মিয়া, কাজলী রানী সাহা, ডাঃ সালেহ আহমদ আলমগীর। ২০২২ সম্মাননা পেলেন সুমন কুমার দাস, মোঃ তফাজ্জুল হোসেন, রুপশ্রী রায়, মোঃ কালা মিয়া, অমিয়াংশু চৌধুরী।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest