জগন্নাথপুরে রেজিষ্ট্রেশন বিহীন ১৫ টি মোটরসাইকেল আটক

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৩

জগন্নাথপুরে রেজিষ্ট্রেশন বিহীন ১৫ টি মোটরসাইকেল আটক

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরের রানীগঞ্জ সেতুর উপর থেকে দুই দিনে ১৫ টি মোটরসাইকেল আটক করেছে ট্রাফিক পুলিশ।

জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর উপর নবনির্মিত রানীগঞ্জ সেতুর প্রবেশ মূখে ট্রাফিক পুলিশ বিগত ১৯ শে জুলাই বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেক পোস্ট বসিয়ে রেজিষ্ট্রেশন বিহীন ৯ টি মোটরসাইকেল আটক করেছে। এছাড়াও ১৮ ই জুলাই একই জায়গায় ট্রাফিক পুলিশ চেক পোস্ট বসিয়ে ৬ টি রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল আটক করে। আটককৃত মোটরসাইকেল গুলোর বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত মোটরসাইকেল গুলো জগন্নাথপুর থানা হেফাজতে রয়েছে।

এ ব্যাপারে ট্রাফিক সার্জেন্ট (টিএসআই) টিপু সুলতান বলেন, শুনে আসছি এই সেতুর উপরে রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল এর আনাগোনা বেড়েছে। এরই পরিপেক্ষিতে ১৮ ও ১৯ জুলাই বিকালে চেক পোস্ট বসিয়ে দুই দিনে  রেজিষ্ট্রেশন বিহীন ১৫টি মোটরসাইকেল আটক করেছি। আটককৃত মোটরসাইকেল গুলোর বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দায়ের করা হয়েছে। মোটরসাইকেল গুলো জগন্নাথপুর থানা হেফাজতে আছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ