জগন্নাথপুরে নাইয়াদাঁড়া ব্রীজ ভেঙে পড়েছে সাত বছর, জনগণের ভোগান্তি

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৩

জগন্নাথপুরে নাইয়াদাঁড়া ব্রীজ ভেঙে পড়েছে সাত বছর, জনগণের ভোগান্তি

 

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে নাইায়াদাঁড়া নদীর উপরের ব্রীজ প্রায় ৭ বছর আগে ভেঙে পড়েছে। এখনো ভেঙে পড়া ব্রীজের জায়গায় নতুন ব্রীজ নির্মাণ এর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যার ফলে ১০/১২ টি গ্রামের প্রায় ৪৫ হাজার মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই স্থানে নতুন ব্রীজ নির্মাণ এর দাবী জানিয়েছেন এলাকা বাসাী।

২০ শে জুলাই রোজ বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখাযায় ও জানাযায়, ২০০০ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন এর প্রভাকরপুর- নন্দিরগাঁও জামে মসজিদ সড়কের সংযোগ স্থাপনকারী অত ইউনিয়ন এর বুক চিড়ে বয়ে যাওয়া নাইয়াদাঁড়া নদীর উপর একটি ব্রীজ নির্মাণ করা হয়। ২০১৬ সালে স্রোতস্বীনি এই নদীর প্রবল স্রোতের টানে ব্রীজটির একাংশ নদীতে ভেঙে পড়ে। এবং সেই থেকে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যার ফলশ্রুতিতে দীর্ঘ প্রায় ৭ বছর ধরে  অত্রাঞ্চল এর এমেদপুর, প্রভাকরপুর, হামিদপুর, নন্দিরগাঁও, সাচানানী ও ইসলামপুর সহ অত্রাঞ্চলের ১০/১২ টি গ্রামের প্রায় ৪৫ হাজার মানুষকে মসজিদে ও দৈনন্দিন কাজে  হাট-বাজার, ইউনিয়ন পরিষদ ও উপজেলা সদর সহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এমনকি স্কুল-কলেজগামী শিক্ষার্থী  সহ অফিসগামী লোকজন ভোগান্তি পোহাচ্ছেন। দৈনন্দিন কাজে প্রতিনিয়ত পায়ে হেটে চলাচল করতে হচ্ছে। বিধায় জনস্বার্থে নাইয়াদাঁড়া নদীর উপর এর ভেঙে পড়া ব্রীজের জায়গায় নতুন ব্রীজ নির্মাণ করে জনদুর্ভোগ লাগবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এর জন্য জোরদাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল।

এব্যাপারে প্রভাকরপুর গ্রাম নিবাসী আব্দুল আলীম,সাজুুল, এমেদপুর নিবাসী, রাসেল ও শোয়েব সহ অত্র এলাকার অনেকেই একান্ত আলাপকালে বলেন, নাইয়াদাঁড়া নদীর উপর এর ব্রীজ ভেঙ্গে পড়েছে আজ প্রায় সাত বছর অতিবাহিত হতে ছলছে। এই ব্রীজটি ভেঙে পড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা দিয়ে হেটে  চরম ভোগান্তির মধ্য দিয়ে চলাফেরা করতে হচ্ছে । ব্রীজটি ভেঙে যাওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে  স্থানীয় সংশ্লিষ্ট বিভাগের নিকট ব্রীজ নির্মাণ এর  দাবী জানানো হলেও আজো অবদি কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই এই ভেঙে যাওয়া ব্রীজের জায়গায় পূণরায় ব্রীজ নির্মাণ করে এলাকাবাসীর দুর্ভোগ লাগবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান  মহোদয় এর সুদৃষ্টি কামনা করছি।

এব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন বলেন, নতুন ব্রীজ নির্মাণ তালিকায় নাইয়াদাঁড়া নদীর উপরের ব্রীজটির কথা উল্লেখ নেই। সরেজমিনে পরিদর্শন করে নতুন ব্রীজ নির্মাণ এর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ